1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কাবাডি দল চ্যাম্পিয়ন, ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক: চাইনিজ তাইপেকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জিতল বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশ কাবাডি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ মঙ্গলবার পল্টনের ভলিবল স্টেডিয়ামে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চাইনিজ তাইপকে হারিয়ে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নামের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলের খেলোয়াড়, কোচ, ফেডারেশনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

তিনি আরও বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। বর্তমান কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এই জাতীয় খেলাটিকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা করি।’

শিরোপা নির্ধারণী ম্যাচে ৪২-২৮ পয়েন্টে জয় পায় লাল-সবুজের দল।

নিজেদের সেরাটা মেলে ধরে তুহিন-রাসেলরা ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে। দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যবধান বাড়াতে থাকে তারা। শেষ দিকে বড় ব্যবধানেই জয় তুলে নেয়।

এর আগে পোল্যান্ডকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ও নেপালকে হারিয়েছিল। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে সেমি নিশ্চিত করে। পরে পঞ্চম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ সেরা হয়।

শেষ চারের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গত বাংলাদেশ। একইসঙ্গে কাবাডি বিশ্বকাপে খেলার টিকিটও পায় দলটি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews