1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

অনেক দিন পরে দেশের সিনেমায় দাদা “মিঠুন”

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী। তবে বলিউড ও টালিউডের ‘দাদা’ তিনি। আর সেখানের সিনেমাতেই ব্যস্ত আছেন এই অভিনেতা। ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর আর ঢাকাই সিনেমায় দেখা যায়নি তাকে।

তবে এবার নতুন হচ্ছে আবারও ঢাকাই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সিনেমার নাম ‘হিরো’। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান। তথ্যটি নিশ্চিত করেছেন জহির বাবু।

তিনি বলেন, ‘আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ রোববার। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা “হিরো” সিনেমার ন্যারেশন শুনে বললেন- ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। ধন্যবাদ এইচ.কে.এস ফিল্মস আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। বাকি তারকা নির্বাচন চূড়ান্ত হবার পর আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’

বিষয়টি প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘মিঠুন দার সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছে। তিনি সিনেমার গল্পটি শুনে ভীষণ পছন্দ করেছেন। শিগগিরই আমরা তাকে চুক্তিবদ্ধ করব। তিনি কাজ করবেন এটি শতভাগ নিশ্চিত। আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বাকি শিল্পীদের চূড়ান্ত করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব।’

৥আমাদের সময় থেকে নেয়া সংবাদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews