1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

চাঁদপুরে ঝাটকা ধরায় ২৬ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

চাঁদপুর (জেলা) প্রতিনিধিঃ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জেলেদের মধ্যে ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আটক ৮ জনকে ৩২ হাজার টাকা জরিমানা ও দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।দণ্ড পাওয়া জেলেরা হলেন, আহম্মদ আলী হাওলাদার (৪২), সোহরাব বেপারী (৪২), করিম হাওলাদার (৪০), মো. জসিম (১৮), রাজিব মোল্লা (২০), দেলোয়ার বেপারী (৪২), ফয়সাল দেওয়ান (৩৫) মো. ফারুক উকিল (৩৫), মেছবাহ উদ্দিন (৪০), মোহন মিজি (৪০), বোরহান (৩৫), আল-আমিন (২০), হাকিম সরদার (২২), সেলিম বেপারী (১৯), সাইম সরদার (১৮) ও মো. সুজন (১৮)।

জরিমানা করা ৮ জেলের মধ্যে মো. সাইফুলকে (১৭) ৩ হাজার, সুমনকে (১৭) ২ হাজার, মাহবুবকে (১৭) ২ হাজার, আখতারকে (২৪) ৫ হাজার, মুলুক চান বেপারীকে (২০) ৫ হাজার, দেলোয়ারকে (৫২) ৫ হাজার, মো. সুমনকে (৩০) ৫ হাজার ও মো. মনিরকে (৩২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় আল-আমিন (১৬) ও মো. শামীম (১৬) নামে দুই জেলেকে। আটক জেলেদের বাড়ি শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ জন জেলে আটক ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews