1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শনিবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের বেশ কয়েকটি অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি বলেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ—যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌ—পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পেয়ে সময় ও অর্থের সাশ্রয় হবে।

নসরুল হামিদ বলেন, ‘শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এখালকে কেন্দ্রে করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে খালটি মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়ীগঙ্গা পর্যন্ত নৌ—যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।’

প্রায় ১৪ কিলোমিটার শুভাঢ্যা খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছেন। এ প্রকল্পের সফল বাস্তবায়ন ও ভাল ফলাফল পাওয়া নিয়েই আজকের এই পরিদর্শন।

খাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, উপজেলা নিবার্হী কর্মকতার্ মোহাম্মদ ফয়সল বিন করিম, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবালসহ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews