
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে বাবুবাজার ব্রিজের (দক্ষিণপ্রান্তে) ঢালে কদমতলী এলাকার ইবনে সিনার সামনে সাইকেল চালিয়ে যাওয়ার সময় আকাশ নাম ১০ বছর বয়সী এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। নিহত আকাশের পিতার নাম রতন, সে পেশায় একজন রিকশাচালক। বর্তমানে তিন ছেলে ও এক মেয়ে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকায় ভুট্টু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে।
মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় তাৎক্ষণিক ঢাকা জেলা ট্রাফিক পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো বিষয়টি নিশ্চিত করেছেন।