1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ফুটপাতে ভ্রাম্যমান অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা)ঃ  ঢাকার কেরানীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে কদমতলি গোলচত্বর এলাকায় এ অভিযান শুরু করা হয়। ভ্রাম্যমান অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।

এ সময় রাস্তার দুপাশে ফুটপাতের মধ্যে থাকা অবৈধ দোকান অপসারণ করার পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে রাখা অটোরিকশা ও যানবাহনকে জরিমানা করা হয়।

এর আগে শুভাঢ্যা খালের ওপর নির্মিত অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ’ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি শুভাঢ্যা খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। অভিযানে ৪৮ জনকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews