1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ জুয়েল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আটককৃত জুয়েল দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকার মাদ্রাসা পাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে।

মঙ্গলবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়ার মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঠের বার যুক্ত একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ—জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক যুবক তালিকাভুক্ত সন্ত্রাসী কিনা বা তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা সেটাও তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews