1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে বাসের ধাক্কা প্রাণ গেল চার জনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মহাসড়কের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল-মামুন।

 

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের বাস ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, আহতদের মধ্যে ৪ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews