1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিন জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার তিন উপজেলায় ‘বিষাক্ত’ অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া অ্যালকোহল পানে অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার জানান, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখনো তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘আজ ভোরে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews