1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

যেভাবে সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হলো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা কর্ণফুলী থানার উত্তর শিকলবাহার গোদার পাড়ের বাসিন্দা।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কর্ণফুলী থেকে অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। পথে নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে পৌঁছালে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারে পাঁচজন দগ্ধ হন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপস্থিত জনগণের চেষ্টায় অটোরিকশার আগুন নিয়ন্ত্রণ আসে। সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews