1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ যুবক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ওই যুবকের নাম মো. নাজমুল ইসলাম তপু (২৭)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, আজ (২৭ এপ্রিল) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো. নাজমুল ইসলাম তপু (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews