1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

পেটের ভিতরে ইয়াবা বহনকালে গ্রেফতার ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- মো. ইমান আলী (৩৮) ও মো. মোক্তার হোসেন (৩৭)। এ সময় তাদের পেটের ভেতর থেকে এক হাজার ৪১২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে চার লাখ তেইশ হাজার ছয়শ টাকা মূল্যের এক হাজার ৪১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কায়দায় ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews