1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

বৃষ্টির সাথে পড়ল পাঁচ কেজি ওজনের শিলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

রাজবাড়ী প্রতিনিধি: বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের এ শিলাটি পড়েছে। ঘটনাটি রাজবাড়ীর পাংশা উপজেলায়।

রাজবাড়ীর পাংশায় বৃষ্টিপাতের সঙ্গে পড়েছে পাঁচ কেজি ওজনের একটি শিলা। আজ শনিবার বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় শিলাটি পড়ে ।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে চান্দুর মোড় এলাকায় হঠাৎ বিশাল একটি শিলা পড়ে। স্থানীয় বাসিন্দারা শিলাটি উদ্ধার করে ওজন দিলে এটি পাঁচ কেজি বলে জানা যায়।

এ ঘটনায় পুরো পাংশায় আলোচনার ঝড় তৈরি হয়েছে। অনেক উৎসুক জনতা শিলাটি দেখতে ভিড় করছেন। এত বড় শিলা তারা কখনো দেখেননি বলেও জানান।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখেছে। সেটি শিলা বলেই তারা নিশ্চিত করেছেন। তবে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। এছাড়া আর কোন কোন এলাকায় শিল বৃষ্টি হয়েছে, ফসলের কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews