1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

ইতিহাস, ১ ওভারে ৪৬ রান!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ক্রীড়া ডেক্স: এক ওভারে সর্বোচ্চ কত রান করা সম্ভব? আন্তর্জাতিক ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান এসেছে দুইবার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ ছক্কায় ৩৬ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে একই রান করেছিলেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাও। টেস্টের ১ ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড মূলত একজন বোলারের। ২০২২ সালে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে নেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

টি-টোয়েন্টিতেও এক ওভারে ওয়ানডের মতোই সর্বোচ্চ ৩৬ রান এসেছে। এই মাইলফলকও দুইবার অর্জিত হয়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পিটিয়েই এক ওভারে ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং। তার সেই ইনিংসে ছিল ৬টি ছক্কা। আর ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে এক ওভারে ৩৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড। কিন্তু কেউ যদি বলে এক ওভারে ৪৬ রান হয়েছে, সেটি কি বিশ্বাসযোগ্য?
এমনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে একটি টি-টোয়েন্টি ম্যাচে। কুয়েতে কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ম্যাচটি ছিল এনসিএম ইনভেস্টমেন্ট এবং ট্যালি সিসির মধ্যে। ৪৬ রানের সেই ওভার করেন ট্যালির খেলোয়াড় হারম্যান। তার প্রথম ডেলিভারিটিই হয় নো বল। সেই বলে ছক্কা হাঁকান এনসিএমের ভাসু। এরপর প্রথম বলে বাই থেকে আসে চার রান। পরের পাঁচ বলে আসে পাঁচটি ছক্কা। এই পাঁচ বলের মধ্যে ছিল একটি নো বল। ওভারের শেষ বলে আসে চার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

আইপিএলে এক ওভারে সর্বোচ্চ ৩৭ রানের রেকর্ড আছে দুইবার। ২০১১ সালে কোচি তুস্কার্সের বোলার পি পরমেশ্বরন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩৭ রান দেন। এরপর ২০২১ সালে চেন্নাইয়ের বিপক্ষে একই রান দেন ব্যাঙ্গালোরের হার্শাল প্যাটে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews