1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে সরকারি খালের মাটি চুরি আটক ৭,তিন ট্রাক জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সরকারি খালের খননকৃত মাটি চুরি করে বিক্রির সময় হাতেনাতে শ্রমিক ও ট্রাকের ড্রাইভারসহ মোট ৭ জনকে আটক করে এবং ৩ টি ট্রাক জব্দ করা হয়। পরে আটককৃতদের ২ লাখ ৩ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়।
 ১০ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাও গরুর হাট সংলগ্ন শিংখাল এলাকায় এ অভিযানের নেতৃত্বদেন সহকারী কমিশনার ( ভূমি) কেরানীগঞ্জ দক্ষিন সার্কেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান।
এ সময় ম্যাজিস্ট্রেট জানান, স্থানীদের মাধ্যমে উপজেলা প্রশাসন সংবাদ পান একটি চক্র সরকারি ভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক শিংখাল খনন করা খালের পাশে রাখা মাটি কেটে বিক্রি করছে এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করি। এ সময় মাটি চুরির কাজে সম্পৃক্ত ট্রাকশ্রমিক ও ট্রাকের ড্রাইভারসহ মোট ৭ জনকে হাতেনাতে আটক করি এবং ৩ টি ট্রাক জব্দ করি। এ সময় আসামীদের নগদ ২ লাখ ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালতে তারা নিজেদের ভুল স্বীকার ও এমন কাজ না করার শর্তে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। এ অভিযান পরিচালনার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এরশাদ হোসেন/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews