1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

‘ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে এগোতে পারবে না বাংলাদেশ’: সেতুমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:  ‘ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।’

এতে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে বিনিয়োগকারী খুঁজতে দূরে যেতে হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার কারণে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।’

তিনি বলেন, ‘সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।’

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews