1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে আ’লীগের প্রতিবাদ সমাবেশ, বিএনপির বিরুদ্ধে মামলায় আটক ৯

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে গত শুক্রবার সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল পাঁচটায় উপজেলার জিনজিরা বাসরোডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কেরানীগঞ্জের মাটিতে বিএনপির আর কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুশিয়ার উচ্চারণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সমাবেশ শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে জিনজিরার মূল সড়ক হয়ে জনি টাওয়ার, কদমতলী গোল চত্বর প্রদক্ষিণ করে চুনকুটিয়া চৌরাস্তায় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে অন্যানের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শোভারডা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন,জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুল রহমান সুমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের অফিসে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস,এম সুমন বাদী হয়ে বিএনপি’র ঢাকা জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবুর সহ ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক আসামী করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews