1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে ভূমি সেবা নিয়ে গণশুনানি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারনজান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। এ সময় ভূমি সেবা সহজীকরণে উপস্থিত ভূমি মালিকরা তাদের মতামত তুলে ধরেন। এছাড়াও ভূমি মালিকদের নানা প্রশ্নের উত্তর দেন এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কানুনগো আমিনুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল মজিদ, জহির হোসেন, নাজির সোহেল রানা, নামজারী সহকারী মজিবর রহমান জয়, ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, রনজিৎ বাবু ও রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি অফিসে সেবা নিতে সরকারি ফি ছাড়া কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভূমি অফিসে দালালদের দৌরাত্ম কমাতে সবাইকে সরাসরি ভূমি অফিস থেকে সেবা নেয়ার আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক /বুড়িগঙ্গা টিভি 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews