1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মৌসুমের আগেই পাঁচ গুণ বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

বুড়িগঙ্গা ডেক্স: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু মৌসুমের আগেই এবার গত বছরের তুলনায় দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা তৃতীয়, চতুর্থ ডোজ হিসেবে অথবা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। ষাটোর্ধ মানুষকে চতুর্থ এবং আঠারোর্ধ মানুষকে তৃতীয় ডোজ হিসেবে হবে।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে সব বিধিনিষেধও উঠে গেছে, নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি জেনেভা থেকে এসেছি। সেখানে দেখলাম একটি লোকও মাস্ক পড়েনি। সেখানে যে রোগী হচ্ছে না দু একটা করে তা নয়। আমাদের এখানেও দু একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই। যেহেতু টিকা সকলে নিয়েছে সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews