1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

ভারতের ওডিশায় শুক্রবার রাতে ৩টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় যে দুই বাংলাদেশি আহত হয়েছেন তাদের একজনের বাড়ি রাজশাহী এবং অন্যজনের বগুড়ায়।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজশাহীর রাসেল-উজ-জামান (২৭) কলকাতার শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলেন।

তিনি বলেন, রাসেলের এক আত্মীয় কলকাতায় বাংলাদেশ কূটনৈতিক মিশনে ফোন করে রাসেলকে বালেশ্বর হাসপাতালে ভর্তির কথা জানান।

ওই আত্মীয়ের বরাত দিয়ে ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, রাসেলকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল গভীর রাতে ওই আত্মীয়ের সঙ্গে রাসেলের টেলিফোনে যোগাযোগ হয়েছে। তবে তারপর আর কোনো যোগাযোগ হয়নি।
এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় ‘নবান্ন’ কর্তৃক প্রকাশিত শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের আহত যাত্রীদের তালিকা থেকে হাবিবুর রহমান নামে আরও এক বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

ডেপুটি হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, হাবিবুর রহমানে বাড়ি বগুড়ায়। তাৎক্ষণিকভাবে তার বয়স জানা যায়নি।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০ জন আহত হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews