1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাজধানীতে বৃষ্টির মধ্যেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

রাজধানীতে মুষলধারায় ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৭টায় শুরু হওয়া জামাত শেষ হয় সকাল ৭টা ৪০ মিনিটে। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

প্রধান ঈদ জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এর আগে, সকাল থেকে বৃ‌ষ্টির ম‌ধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন।

ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না সেখানে। এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।
২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে। এ ছাড়া মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে।

এদিকে, সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews