1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বাস চলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হলো বাস চলাচল। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কার্যক্রমের উদ্বোধন হয়। প্রাথমিকভাবে আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হলো এ কার্যক্রম। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী এর উদ্বোধন করেন। এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কার্যক্রম চালু করে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না।

বাসগুলো বিমানবন্দর হয়ে সরাসরি যাবে ফার্মগেট পর্যন্ত। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়কে চলাচল করবে।

ফার্মগেটের খেজুরবাগান থেকে উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুরবাগানে ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ দেয়া হবে এই সেবা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews