1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে সিএনজি পাম্পের বিস্ফোরণ যুবক নিহত,আহত ২ 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ বাদাম গাছতলা এলাকায় একটি সিএনজি পাম্পে বিস্ফোরনে রনি মিয়া(৪০) নামে একজন নিহত ও শহিদুল ৩৫ এবং আসিফ ২৪ নামের দুজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী একটি কারখানা থেকে নিয়ে আসা সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় পাম্পের তিনজন কর্মচারী আহত হলে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর থেকে পাম্পের মালিক আক্তার হোসেন পলাতক রয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, কোন প্রকার অনুমোদন ছাড়া একটি কাভার্ড ভ্যানের মধ্যে সিলিন্ডারে করে ঢাকা বিভিন্ন স্থান থেকে গ্যাস ভর্তি করে এনে ভাসমান অবস্থায় এই পাম্পের মাধ্যমে বিক্রয় করতো।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সিএনজি পাম্প পরিদর্শন ও খবর নেয়ার জন্য মিটফোর্ড হাসপাতালে একটি টিম পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews