1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে নাশকতার লক্ষে ২ সিএনজি অটোরিকশায় আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের দেওশুর ব্রিজের উপরে অটোরিকশা ও সিএনজিতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা সিএনজির আগুন নিভিয়ে ফেলায় সামান্য ক্ষতি হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
সিএনজি ড্রাইভার বাহাদুর মিয়া জানান, যাত্রী বোঝাই সিএনজি নিয়ে ব্রিজের উপরে ওঠার সাথে সাথেই কয়েকজন যুবক তার সিএনজি ও একটি অটো রিক্সার গতি রোধ করে তাদের হাতে বোতলে থাকা দাহ্য কিছু পদার্থ ঢেলে সাথে সাথে আগুন লাগিয়ে দেয়। যাত্রীরা কোন রকমে দৌড়ে বেরিয়ে প্রাণে রক্ষা পান। আগুন লাগিয়ে যুবকরা যাওয়ার সময় জিয়ার সৈনিক স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে।
কেরানীগঞ্জে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে অটোরিকশাটির আগুন নেভাতে সক্ষম হয়। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews