1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে শেষ হলো কোরনীগঞ্জের ৫ দিনের জোড়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের ৫দিনের জোড় শেষ হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টাবর) কেরানীগঞ্জ মডেল থানার বামনশুল এলাকায় একটি হাউজিং মাঠে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা। আখেরী মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ফজরের নামাজের পর থেকে চার ঘন্টাব্যাপী র্দীঘ হেদায়তী বয়ান করেন। বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে তাবলীগ জামাতের এই জোড়ে।

তাবলীগ জমাতের ৫দিনের জোড় গত ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। তাবলীগ জামাত মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম জানায়, বাংলাদেশ ২লক্ষের মতো ৩ চিল্লার সাথী আছেন,এই জোড়ে প্রায় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হয়েছিলেন। এছাড়া জুম্মার নামাজ ও দুআতে লক্ষ লক্ষ মুসল্লি শরীক হয়েছেন।

৫দিনের এই জোড়ে ১৯টি দেশে প্রায় এক হাজার বিদেশি মেহমান উপস্থিত হয়। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন বলে জানা যায়। জোড় থেকে দেশ ও বিদেশে তাবলীগ জামাতের দাওয়াতি কাজের জন্য ১৫৬০ টির মত চিল্লা ও তিন চিল্লার জামাত বের হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews