1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন কেরানীগঞ্জে উপজেলা পরিষদ।
(১৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু। এ ছাড়া উপস্থিত ছিলেন রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক নৃপেন বর্মন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শেখর চন্দ্রদাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জ উপজেলার দুই থানায় মোট ১৫৬ টি পূজা মন্ডপে রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ১৭ হাজার টাকা ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নিজস্ব তত্ত্বাবধানে এ সকল সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews