1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

নির্বাচন ঘিরে গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এর আগে এদেশে কোনও হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ।

বুধবার (২ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান। সংস্থাটির ওয়েবসাইটে সেসব উল্লেখ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মিস্টার বারাদা নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি ও কারাবন্দি করে সাধারণ নির্বাচন করলে সেটা অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হবে না। এ বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কী সংস্থার এই সদস্য রাষ্ট্রের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান খুব স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে কোনও হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চাই না। এসবের বিরুদ্ধে কথা বলেছি আমরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews