1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেন্দ্রীয় কারাগারের ধর্ষণ ও মাদক মামলার আসামি ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ ও মাদক মামলায় কারাবন্দি বাচ্চু মিয়া (৪৩) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত বাচ্চু মিয়া দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ বড় মসজিদ এলাকার লিটন মিয়ার ছেলে।

শুক্রবার (১০ নভেম্বর ) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিচারাধীন দুটি মামলায়(মামলা নং-১৯(৬)২৩ এবং মামলা নং-৩৫(৩)১৫) কারাবন্দি ছিল। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কারাগার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা দত্ত তাকে মৃত ঘোষণা করে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল রাত সাড়ে বারোটায় সেলিম মিয়া (৩৩) নামের আরো এক হাজতি ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দায়ের করা ডাকাতি মামলায় কুমিল্লা কারাগারে বন্দি ছিল। উন্নত চিকিৎসার জন্য গত ২৮ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews