1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

কাশ্মিরে কাশ্মিরে পাঁচ ভারতীয় সৈন্য ও দুই সন্ত্রাসী নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিতর্কিত হিমালয় অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে পাঁচ ভারতীয় সৈন্য ও দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে আরব নিউজ।

এক ফেসবুক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গতকাল বুধবার (২২ নভেম্বর) কাশ্মিরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি দল সন্ত্রাসীদের ধাওয়া দেয়। পরে তাদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই সৈন্যরা নিহত হয়।

নিহত ৫ সৈন্যের মধ্যে ২ জন কমান্ডার রয়েছে। এ ঘটনায় আরও এক সৈন্য আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত থাকায় নিহত সৈন্যদের নাম প্রকাশ করা হয়নি।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কাশ্মির বিভক্ত হয়ে যায়। দুই দেশই কাশ্মিরকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। তবে স্বাধীনতার পর থেকে ভারত-পাকিস্তান আলাদা আলাদাভাবে কাশ্মিরকে নিয়ন্ত্রণ করে আসছে।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এ লড়াই কাশ্মিরে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এছাড়া নিহতের শিকার হচ্ছে ভারতীয় সৈন্য এবং বিদ্রোহীরাও।

ভারতের পক্ষ থেকে এসব বিদ্রোহীকে সমর্থনের জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। তবে পাকিস্তান ভারতের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews