1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আদালত চত্বরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।এ সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, ঘটনার পরপরই পুরো আদালত চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews