1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

চলে গেলেন বিশিষ্ট অভিনেতা আহমেদ রুবেল, সমাহিত করা হবে নিজ বাগানে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা আহমেদ রুবেল। নিজ বাড়ি গাজীপুরের ছায়াঘেরা বাগানে সমাহিত হবেন অভিনেতা আহমেদ রুবেল। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর সেখানে তাকে দাফন করা হবে। এর আগে সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী এ অভিনেতার মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার দাফন ও শেষবিদয়ের বিষয়ে তথ্য দিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

তিনি বলেন, ‘রাতে মরদেহ হিমঘরে রাখা হবে। এরপর শেষ শ্রদ্ধা জানাতে অভিনেতার মরদেহ শিল্পকলায় নেওয়া হবে। তার পরিবারের সিদ্ধান্তে গাজীপুরেই জানাজা ও দাফন সম্পন্ন হবে।’

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আহমেদ রুবেলের মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।

আজ বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা আহমেদ রুবেল। এ প্রদর্শনীতেই যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসেছিলেন তিনি।

গাড়ি থেকে নামার সময়ই অসুস্থতা অনুভব করেন অভিনেতা। এরপর হেঁটে এগোতে লাগলে কিছুক্ষণ পরই অচেতন হয়ে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews