1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ মাইনুদ্দিন (৩৫) ও মোঃ হাবিবুর রহমান (৪৬)।

গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিন পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরসুহারী গ্ৰামের মোঃ আব্দুল সালামের ছেলে।

গ্ৰেপ্তার হাবিবুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চাউলিয়া গ্রামের মোঃ আব্দুল হাই সিদ্দিকের ছেলে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি দস্যুতা তৎসহ মাদক মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র মদ মোবাইল ও টাকা

রবিবার বিকালে বিষয়টি র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া সহকারী) পুলিশ সুপার এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়া এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ মাইনুদ্দিন ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews