1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে পুকুরে ডুবে মারা গেছে দুই কিশোর হাফেজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের কুশিয়ারবাগ এলাকার একটি পুকুরে ডুবে ওসমান গনি (১৬) ও আমিনুল ইসলাম (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। দুজনই কোরআনের হাফেজ ও মাদ্রাসার ছাত্র।
সোমবার বিকালে এ ঘটনা ঘটে। মৃত ওসমান গনির বাবার নাম মোহাম্মদ নবী এবং আমিনুল ইসলাম এর বাবার নাম বিল্লাল হোসেন। তারা উভয়েই কালিন্দী ইউনিয়নের মৃধা বাড়ীর বাসিন্দা।

আমিনুল ইসলামের বড় ভাই এহসান জানান, আমিনুল ও ওসমান মাদ্রাসায় থেকে পড়াশুনা করে। ছুটিতে দুজন বাড়িতে এসেছিল। তারা দুজন পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের পর মাদ্রাসার চার ছাত্র ঘুরতে বেরিয়ে অ্যারিস্টোফার্মার পুকুর পাড়ে যান। আমিনুল ও ওসমান গনি একে অপরের ছবি তুলে দিতে পুকুড়ের সিঁড়িতে যান। ছবি তুলতে গিয়ে ওসমান পা পিছলে পুকুরে চলে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামেন আমিনুল। কিন্তু কেউই সাতার না জানায় দাড়িয়ে থাকা বাকি দুই সহপাঠীর সামনেই ডুবে মারা যায় তারা।

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews