1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রংপুরের পীরগায় চাঁদ দেখা গেছে, কুরবানী ১৭ জুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: দেশের আকাশে রংপুর বিভাগের পীরগাছায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। শুক্রবার (৭ জুন) বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সালে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এছাড়া ১৭ জুন (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ইনশাআল্লাহ। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান মন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাসের প্রথম দিন। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

তবে বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেলেও সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ, এই দুই দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews