1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

গরুর নাম জায়েদ খান, যা বললেন নায়ক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক: দেশের বিনোদন অঙ্গনের আলোচিত নাম জায়েদ খান। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার সব বিষয় নিয়েই দর্শকের আগ্রহের শেষ নেই। কিছুদিন পর ঈদুল আজহা। ঈদ কেন্দ্রে করে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। কাজের ফাকে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। এবারের বিষয় ছিল তার নামের সঙ্গে মিল রেখে কুরবানির গরুর নাম দেয়া নিয়ে।

কুরবানির ঈদ কেন্দ্র করে পশু বিক্রির হাটগুলো জমজমাট। হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় বিশ্বের বিভিন্ন তারকাদের নামে। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন জায়েদ খান। সংবাদমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

জায়েদ আরও বলেন, কুরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

বিষয়টি কীভাবে দেখছেন- এই প্রশ্নের জবাবে জায়েদ খান আরও বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কুরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে। কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews