1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে রাজউকের অভিযান, ২ ভবন মালিককে জরিমানা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
অভিযান চালায় রাজউক

(ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নকশা বহির্ভূত ও অনুমোদন বিহীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার দুপুরে হাসনাবাদ এলাকায় বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টেষ্ট-২ এর পরিচালক মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় নুরুল আমিন এর মালিকানাধীন লুবনা টাওয়ার নামের একটি দশ তলা বিল্ডিং এর বর্ধিত অংশ ভেঙে ফেলার মুচলেকে নিয়ে তাকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে এর পার্শ্ববর্তী জব্বার শেখের নির্মাণাধীন একটি ভবনের অনুমোদন না থাকায় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি ভবনের কলামের রড কেটে ফেলা হয়। পরবর্তীতে অনুমোদন নিয়ে পুনরায় ভবন নির্মাণের শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান কালে রাজউকের ৭/২ অথরাইজড অফিসার মেহেদী হাসান সহ উদ্বোধনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews