1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশী মদসহ গ্রেপ্তার-২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১০।

গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা পানগাঁও এলাকার শফিজুল (৪৭) ও মাসুদ  (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১৪শ ৭০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব ১০ সদর দপ্তরে অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পানগাও এলাকার বাচ্চু ভূঁইয়ার বাড়ির সামনে থেকে প্রাইভেটকারে পরিবহনের সময় ৩৭০ বোতল ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী কাদিরগাও এলাকার শফিজুলের ভাড়া বাসা থেকে আরও ১১০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন: ৫০লাখ টাকার ফেনসিডিল জব্দ, আটক ২

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে কেরানীগঞ্জের ভাড়া বাড়িতে মজুদ রাখত এবং পরবর্তীতে সেগুলো রাজধানী সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত শফিজুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর এবং সাতক্ষীরা কলারোয়া থানায় দুটি মাদক মামলা ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews