1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে স্থানীয়রা দেখল পরিত্যক্ত টিনের ট্রাঙ্ক, পুলিশ উদ্ধার করলো লাশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের (সুটকেস) ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে ফেলে রাখা তালাবদ্ধ নতুন একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাঙ্কের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।

জাজিরা পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের এক ব্যক্তির ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধের মাধ্যমে অন্য কোথাও হত্যাকান্ড সংগঠিত করে লাশটি গুম করার উদ্দেশ্যে ট্রাঙ্কে ভরে এখানে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews