1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে দ্রুতগামী গাড়ির চাপায় নিহত রিকশা চালক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশ দিয়ে হাটার সময় দ্রুতগামী গাড়ি চাপায় জাহিদ (৩৮) নামের এক রিকশা চালক নিহত হয়েছে। নিহত জাহিদের পিতার নাম মৃত আলাউদ্দিন শেখ। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিন কেরানীগঞ্জের কালীগঞ্জ কৈবর্ত পাড়া এলাকায় আমজাদ কমান্ডার এর বাড়িতে ভাড়ায় বসবাস করত।

রবিবার (৩০ জুন) ভোর চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে রবিন মেম্বার এর বাউন্ডারি ওয়াল বরাবর এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। গাড়ি চাপায় তার ডান পা পুরোপুরি থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

T/A

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews