1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জ থেকে উদ্ধার হলো ভারতীয় নাগরিকের আইফোন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা): ভারতের কলকাতার বেনিয়াপুকুরের পার্ক সার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে  উদ্ধার করেছে রাজধানীর (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
 রোববার (৩০ জুন) সকালে  শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর থেকে  আইফোনটি উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেব দাস জানান, গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্ক সার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলি নামের এক নারীর ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌটুসী গাঙ্গুলিকে জানায় যে, তার আইফোনটি আর কলকাতায় নেই, বাংলাদেশে পাচার হয়ে গেছে। এখন আর তাদের কিছুই করার নেই। পরে মৌটুসী তার জিডি কপি নিয়ে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের  সাথে যোগাযোগ করেন।  পরে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে ফোন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে সম্ভবত মৌটুসী গাঙ্গুলিও ফোনটির আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তার ফোনটির সন্ধান পাই। আজকে কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে ফোনটি উদ্ধার করি।
যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন, তিনি একজন মোবাইলের দোকানদার। ফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল যে, ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন। দোকানদার কার কাছ থেকে ফোনটি কিনেছে আমরা
তদন্ত সাপেক্ষে তা বিস্তারিত জানতে পারব।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা ভারতীয় নাগরিকের মোবাইলটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে  সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews