1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বাতিল হতে পারে পিএসি’র পরীক্ষা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে । তিন সদস্য বিশিষ্ট এই কমিটির সুপারিশের ভিত্তিতে ৫ জুলাই অনুষ্ঠিত হওয়া রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। মঙ্গলবার (৯ জুলাই) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে পিএসসি ভবনের সামনে বাংলাদেশ রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করে দুই শতাধিক চাকরিপ্রার্থী। এ সময় তারা গত ৫ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান।

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানান, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করা হয়। এতে প্রশ্ন ফাঁস হলে চাকরি পাওয়া সহজ হয়। এজন্য একটি চক্র এ পরীক্ষার প্রশ্নফাঁস করে নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এর অনুসন্ধানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের তথ্য উঠে আসে। এ ঘটনায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরো পড়ুন:

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews