1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

৬ কফিন রেখে গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ডেস্ক নিউজ: কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

 

এদিন নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজার জন্য দীর্ঘ সময় ধরে ভিসি চত্বরে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে জানাজায় অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে।

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে তারা রাজু ভাস্কর্যের দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের ওপর শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে থাকে। পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা ফের ভিসির বাড়ির সামনের দিকে চলে যান।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews