1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নানা আয়োজনে কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ – গড়বো স্মার্ট বাংলাদেশ “প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে শহিদ মিনার প্রদক্ষিণ করে।পরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে তিনি শাক্তা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামান, সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল দক্ষিণ) রইছ আল রেজুয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা সহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

এ সময় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য কাদের ফিস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

T/ A

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews