1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে কয়েক কোটি টাকার সম্পদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা মোল্লা বাজার এলাকায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে দ্বিতল ভবন, তিনটি মাহেন্দ্র,একটি ভেকুসহ কয়েক কোটি টাকার সম্পদ।

মঙ্গলবার (১৪ আগস্ট)  সকালে স্থানীয় আলুকান্দা এলাকার আলমগীর, মিলন রব্বানী , নাসির,কোন্ডারচরের অহেদুল , জাজিরার কামাল, বাচ্চু  ডেকরেশনের শাহীনসহ কয়েকশত লোক  ভুক্তভোগী হাজী ইনসানের ছেলে সাইফুল ইসলাম ব্যাবসা প্রতিষ্ঠান ইয়ামিন বাংলা এন্টারপ্রাইজ এ হামলা চালায়। এসময় তারা প্রতিষ্ঠানে থাকা তিনটি গাড়ী, একটি ভেকুতে আগুন দেয়, এবং সেখানে থাকা মূল্যবান মেশিনারিজসহ নগদ টাকা দিয়ে যায়।

এসময় ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা আরও লোক জড়ো করে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বিল্ডিং এ থাকা সকল আসবাপত্রসহ সব কিছু পুড়ে যায়। পরে দুপুর ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব কিছু পুড়ে যায়। হামলার ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হয়।

এব্যাপারে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি কোন দল করিনা। ব্যাক্তিগত আক্রোশের জেরে  শত শত লোক নিয়ে  আলমগীর, রাব্বানী, মিলনরা আমাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আমরা খবর টি জেনেছি। সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিবো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews