1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাতেই সম্প্রচার শুরু হতে পারে সময় টিভির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজ: নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে আজ সোমবার রাত ১১:৫৯ মিনিট থেকে স্যাটেলাইটে সময় টেলিভিশনের নিয়মিত সম্প্রচার শুরু হচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশ গত ১৯ আগস্ট থেকে ৭ দিনের স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ ছিল সময় টিভির। আদালতের নির্দেশনা মোতাবেক আজ পুনরায় স্যাটেলাইটে সম্প্রচার শুরু হচ্ছে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান। এছাড়াও সংবাদ পরিচালনার দায়িত্বে থাকা বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে সময় মিডিয়া লিমিটেড।

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে জনমানুষের কাছে নতুন রূপে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করবে বলে জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদ।

উল্লেখ্য ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews