1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

রিমান্ড শেষে কারাগারে আনিস সালমান সাদেক ও জিয়াউল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদদাতা (ঢাকা): গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদের রিমান্ডে শেষে বিগত সরকারের শিল্প অভিনয় বিষয়ক উপদেষ্টা সালমান রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং এমটিএনসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে,রিমান্ড শেষে তাদের আজ (বৃহস্পতিবার) সকাল সাতটায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে সকাল আটটায় জেল হাজতে প্রেরণ করা হয়।

তবে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছে, সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে সালমান এফ রহমান ও আনিসুল হককে পুনরায় আরও পাঁচ দিন করে এবং জিয়াউল হককে দুই মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আজ সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণীর ভিআইপি বন্দী হিসেবে তারা কারাগারে ডিভিশন প্রাপ্ত হয়ে বন্দী আছে। তবে জানতে পেরেছি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হকের পুনরায় রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। সে ক্ষেত্রে রিমান্ডের আবেদনের কাগজ নিয়ে সংশ্লিষ্ট থানা থেকে তাদেরকে চেয়ে পাঠানো হলে কারাগার থেকে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

N/T

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews