1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিস্কার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ওই নেতা হলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জুয়েল ভূঁইয়া যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা বা চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হচ্ছে।

এ বিষয়ে কথা বলার জন্য জুয়েল ভূঁইয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews