1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কুমিল্লায় খুনের পর হাত কেটে নেয়ার ঘটনায় মামলা আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যার পর কেটে নেওয়া হাত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী সেতুর কাছ থেকে কাটা হাতটি উদ্ধার করা হয় এবং রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন আহমেদ বাবু গৌরিপুরের সফিকুল ইসলামের ছেলে।

নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি ওলানপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। পেশায় দিনমজুর ছিলেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম বলেন, মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতো তাই করত। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তার কোনো শক্র ছিল না। কিন্তু এলাকার কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত দিনদুপুরে বসতবাড়ি-সংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে হাত কেটে নিয়ে যায়।

 

পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান বলেন, যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত যুবকের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল রাত ৯টায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এদিকে মামলার এজাহারে তালিকাভুক্ত ১০ নম্বর আসামি একই এলাকা গৌরিপুরের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews