1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

আশুলিয়ায় আজও ৮০ পোশাক কারখানা বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে অন্তত ৮০টি পোশাক কারখানা। এছাড়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে খোলা রয়েছে অন্যান্য পোশাক কারখানাগুলো। এদিকে, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। তবে নানা কারণে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংর্ঘষের পর আজ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

 

এদিকে, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকার ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, পোশাক কারখানায় নারী শ্রমিকের চেয়ে পুরুষ বেশি নিয়োগ দিতে হবে– এ প্রধান দাবিসহ আরও কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে অসন্তোষ চলছে শিল্পাঞ্চলে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েক দিন নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা।

গবেষণা সংস্থা ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) পরিসংখ্যান বলছে, পোশাক খাতে নারী শ্রমিকের হার এখন ৫৭ শতাংশে নেমে এসেছে। একসময় এ হার প্রায় ৮০ শতাংশ ছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews