1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

পাকিস্থানকে হারিয়ে ফাইনালে খেলার নিশ্চিত করেছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

খেলা ডেস্ক: শেষ সময়ের গোলে ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালে নির্ধারিত সময়ে পাকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যাচকে টাইব্রেকারে টেনে নিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। শেষ পর্যন্ত ম্যাচটিতে জয়লাভ করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাংলিমিথানে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই ম্যাচের একক আধিপত্য ছিল বাংলাদেশের। বার বার আক্রমণে গিয়েও সফল হতে পারেনি তারা। ফুটে উঠেছে ফিনিশিংয়ের দুর্বলতা। উল্টো প্রথমার্ধে কর্নার থেকে হেডে বল জালে জড়ান পাকিস্তানের শাহাব আহমেদ। এতে করে ১-০ এর লিড নিয়ে বিরতিতে যায় পকিস্তান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে যায় বাংলাদেশ। ডি বক্সে সিয়াম অমিতের হাতে বল লাগলে পেনাল্টি পায় পাকিস্তান। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান আব্দুল রেহমান। পিছিয়ে পড়ে কৌশলে পরিবর্তন আনেন কোচ সাইফুল বারী। বদলি ফুটবলার মিঠু চৌধুরি ব্যবধান কমান। আর ইনজুরি সময়ে মানিক গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। তারা সেমিতে নেপালকে হারিয়েছে ৪-২ গোলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews